মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১০ টাকায় নুসরাত ফারিয়ার পোশাক পাচ্ছে যারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৯০ বার

সিনেমায় বহু পোশাকে আসতে হয় নায়িকাদের। বানানো হয় আরও এমন অনেক জামা, যার একটা অংশ ব্যবহারই করা হয় না। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সেই অব্যবহৃত বা কম ব্যবহৃত পোশাকগুলো তুলে দেওয়া হলো বস্তির মেয়েদের।

আর এটির উদ্যোগ নিয়েছে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। যারা রাজধানীর ঢাকা উদ্যান ও গাবতলীর দুই বস্তির মানুষদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে।

এই সংগঠন ফারিয়ার পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করবে। আজ ফারিয়া জামাগুলো ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেছে।

নুসরাত ফারিয়া বলেন, ‘ফাউন্ডেশন যে প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করে, সেটা আমার ভালো লেগেছে। ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। তারা ফ্রিতে নিচ্ছেন না। কম টাকা হলেও কিনে নিয়ে পরছেন। এটা তাদের কাছে অন্য রকম আনন্দের ব্যাপার হবে। আর এটাকে আমি দান বলছি না। বলছি উপহার।’

সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দরিদ্র মানুষদের জন্য আমরা ১০ টাকায় কাপড় তুলে দিই। এতে করে এটি দান নয়, তারা উপহার হিসেবে গ্রহণ করেন। এ কারণে গত ৫ বছর ধরে আমরা কাজ করছি।’

এর আগে ফাউন্ডেশনটির উদ্যোগে অভিনেত্রী জয়া আহসান এবং শবনম ফারিয়াও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের পোশাক দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com