রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বিএনপির দুই প্রার্থীকে ঐক্যফ্রন্টের সমর্থন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৩৬০ বার

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বেলা ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুই মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়।

ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের বিএনপি-সমর্থিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন এবং ঢাকা উওর সিটি করপোরেশনে তাবিথ আউয়ালকে সমর্থনের দেয়ার ঘোষণা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

পরে ঢাকা সিটি করপোরেশন উত্তরের বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে। এর আগে ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীকে হাত ধরে দোয়া করে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, এডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমেদ গনফোরাম, জিএসডি সিরাজ, শফিউদ্দিন স্বপন, শহীদ উল্লা কায়সার, মমিনুল হক ডাঃ জাহিদ, শাহ আহমেদ বাদল, দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com