মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নাচ ও মডেলিং করার ‘অপরাধে’ বোনকে গুলি করে মারলেন ভাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮৯ বার

পাকিস্তানে নাচ ও মডেলিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার অপরাধে এক তরুণীকে গুলি করে হত্যা করেছেন তার ভাই। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌর থেকে ১৩০ কিলোমিটার দূরে রেনালা খুর্দ ওকারা গ্রামে ‘অনার কিলিংয়ের’ এ ঘটনা ঘটে। ২১ বছরের ওই তরুণীর নাম সিদ্রা। ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্থানীয় একটি পোশাক সংস্থার জন্য মডেলিং করছিলেন সিদ্রা। পাশাপাশি ফয়সালাবাদ শহরে একটি নাচের অনুষ্ঠানেও অংশ নেন। সেটাও মেনে নিতে পারেনি তার পরিবার।

সিদ্রার বাবা-মা তাকে ‘পারিবারিক ঐতিহ্য’ বজায় রাখার জন্য দুই পেশা-ই ছেড়ে দিতে বললেও তাতে রাজি হননি ওই তরুণী।

পুলিশ আরও জানিয়েছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য গত সপ্তাহে ফয়সালাবাদ থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। বৃহস্পতিবার তার বাবা-মা এবং ভাই তাকে আবারও পেশাগত কারণে কথা শোনাতে শুরু করেন। এমনকি, সিদ্রাকে তারা মারধরও করেন। কিন্তু সিদ্রা সাফ জানিয়ে দেন যে, তিনি তার পেশা ছাড়বেন না। এর পর এক আত্মীয় সিদ্রার নাচের ভিডিও তার ভাইকে পাঠালে তা নিয়ে আবারও কথা কাটাকাটি শুরু হয় সিদ্রা এবং তার ভাইয়ের মধ্যে। এর পর বিবাদ চরমে পৌঁছলে হঠাৎই সিদ্রার ওপর গুলি চালান ভাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিদ্রার।

অপরাধ স্বীকার করে নেওয়ায় ভাইকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com