সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

কিউবায় অভিজাত হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৫০ বার

কিউবার রাজধানী হাভানায় একটি পাঁচ তারকা হোটেল ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার পুরনো হাভানা শহরে সারাতোগা নামে ওই হোটেলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাংকার জ্বলে ওঠে। এতে বিস্ফোরণে হোটলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষকে উদ্ধার করতে দেখা গেছে তাদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা প্রথমে এটিকে ভূমিকম্প ভেবেছিলেন।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিউবা প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ অথবা হামলা নয়, দুর্ভাগ্যজনক ঘটনা।’

এ ছাড়া সারাতোগা হোটেলের পেছনে একটি স্কুল রয়েছে। তবে বিস্ফোরণের কারণে সেখানে কোনো ক্ষতি হয়নি। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের পর স্কুলের সকল শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

১৯৩০ সালে এই হোটেলটি নির্মাণ করা হয়। এটি কিউবার সবচেয়ে অভিজাত পাঁচতারকা হোটেলগুলোর একটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com