মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শিগগিরই এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ২১৩ বার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও’র (মাসিক পেমেন্ট ওর্ডার) কার্যক্রম যাচাই বাছই শেষ হয়েছে। শিগগিরই সরকার এমপিওভুক্তির ঘোষণা দিবে। তবে কবে নাগাদ এই ঘোষণা আসছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তা স্পষ্ট করেননি।

আজ রবিবার (৮ মে) সকালে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেছেন। মন্ত্রী আরও বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে আওয়ামী লীগ প্রস্তুত।

 

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, মেয়র গোলাম কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ প্রমুখ।

পরে মন্ত্রী শহরের চকবাজারস্থ শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com