বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

একই প্রতিষ্ঠানে ৮৪ বছর চাকরি করে বিশ্বরেকর্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৪৫ বার

যে প্রতিষ্ঠানে ক্যারিয়ারের সূচনা, সেখানেই শেষ! দুই-একটা দশক নয়। টানা আট দশক। ব্রাজিলের এক ব্যক্তি ৮৪ বছর কাটিয়ে দিয়েছেন এক প্রতিষ্ঠানে চাকরি করেই। এক কোম্পানিতে সবচেয়ে বেশি সময় চাকরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ওয়াল্টার ওর্থম্যান নামের ওই ব্যক্তি।

লোকটির বয়স শতবর্ষ ছুঁই ছুঁই। রেনাক্সভিউ নামের এক ফ্যাক্টরিতেই চাকরি করে কাটিয়ে দিয়েছেন পুরো জীবন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এই খবর এসেছে।

চাকরি জীবনে বহুবার বদলেছে তার পদ-পদবী। দীর্ঘ ক্যারিয়ারে কর্মী হিসেবে কাজ শুরু করে পরে হয়েছেন সেলস ম্যানেজার। বিশ্বরেকর্ডধারী চাকুরে ওয়াল্টার ওর্থম্যান নিজের অনন্য এ অর্জনের প্রসঙ্গে বলেন, শুধু চাকরি করছেন এটা বলার জন্য কাজ করবেন না। আপনাকে এমন একটি চাকরি খুঁজতে হবে যে কাজ আপনি পছন্দ করেন। আর তা হলে, কীভাবে সময় কেটে যাবে টের পাবেন না। আমিও সেটাই করেছি।

ওয়াল্টার ওর্থম্যান আরও বলেন, আমি ৬০ বছর ধরেই নিজের প্রতি যত্নশীল। কোক, চিনি, সোডাসহ অনেক খাবার আমি সচেতনভাবেই এড়িয়ে চলি।

এদিকে ওর্থম্যানের প্রতিবেশিরা বলছেন, ক্যারিয়ারমুখী মানুষদের জন্য দারুণ এক উদাহরণ ওর্থম্যান। যারা অল্পতেই হাল ছেড়ে দেন, তাদের জন্য অনুপ্রেরণার বড় উৎস হতে পারেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com