বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেপ্তারের আবেদন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৯৪ বার

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা ও কর্মকর্তাকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন সেনেকা পেরেরা নামের ওই আইনজীবী। শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

যে সাত ব্যক্তির গ্রেপ্তার চাওয়া হয়েছে তারা হলেন— সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সংসদ সদস্য জনস্টোন ফার্নান্দো, সানজিওয়া এদিরিমান্নে, সানাথ নিশানাথ, মুরাতুয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিমাঞ্চলীয় প্রদেশের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ ডিআইজি দেশাবন্ধু টেন্নাকুন ও আইজিপি চান্দানা বিক্রমারত্নে।

আগামী ১৭মে কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাগে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদনটি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com