বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গম রপ্তানি বন্ধ করল ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩০২ বার

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে গম রপ্তানি বন্ধ করল ভারত। শুক্রবার দেওয়া এ ঘোষণা সেদিন থেকেই কার্যকর হয়েছে। তবে ভারত সরকার জানিয়েছে, যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার আগেই ইস্যু করা হয়েছে শুধু সেগুলোর চালান যেতে অনুমতি দেওয়া হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পাশাপাশি সরকার অন্যান্য দেশের অনুরোধে রপ্তানির অনুমতি দেবে বলে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর কৃষ্ণ সাগর অঞ্চল থেকে গমের রপ্তানি কমে যাওয়ায় বৈশ্বিক ক্রেতারা চীনের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ ভারতের দিকে ঝুঁকে ছিলেন। ভারত গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকলে হলেও রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ।

২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com