শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

আজ রাতে রক্তিম রূপ নেবে চাঁদ, যেখান থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩০৮ বার

আজ আবারও পৃথিবীর ছায়া পড়তে চলেছে চাঁদের উপরে। কিছু কিছু অঞ্চল থেকে এই চাঁদকে লাল দেখা যাবে। প্রিজমের মতো চাঁদের উপরে সূর্য্যের আলো প্রতিসৃত হয়ে এই রক্তিম আভা সৃষ্টি করবে। এই চাঁদকে বলা হয় ‘ব্লাড মুন’। এটিই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এ নিয়ে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী মহল থেকে শুরু করে মহাকাশপ্রেমীদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশ থেকে এবার চন্দ্রগ্রহণ দেখা যাবেন না।

সায়েন্স অ্যালার্টের রিপোর্টে জানানো হয়েছে, এই চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, এন্টার্কটিকা, ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। তবে সব অঞ্চল থেকে এই চাঁদকে রক্তাভ দেখাবে না। চাঁদ যখন পৃথিবীর ছায়ার শেষ প্রান্ত দিয়ে প্রবেশ করবে তখন পেনামব্রাল গ্রহণ দেখা যাবে। এটি এক ঘণ্টা সময়জুড়ে দেখা যাবে

তবে তা শুধুমাত্র নিউজিল্যান্ড, পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকেই সম্ভব হবে।

তবে চন্দ্রগ্রহণ দেখা যাবে বিশ্বের একাধিক বড় শহর থেকেই। এই শহরগুলির মধ্যে রয়েছে লন্ডন, প্যারিস, হাভানা, জোহানেসবার্গ, লাগোস, মাদ্রিদ, স্যান্টিয়েগো, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, রিও দে জেনেইরো, শিকাগো। এছাড়াও হনুলুলু, বুদাপেস্ট, এথেন্স, আঙ্কারা, কায়রোতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এ বছরের শেষ দিকে আরেকটি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে। ৮ই নভেম্বর হতে যাওয়া ওই চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং পূর্ব ইউরোপ থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com