বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রিমান্ড শেষে আদালতে তোলা হচ্ছে পি কে হালদারকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৭৬ বার

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটকারী প্রশান্ত কুমার (পি কে) হালদার এবং তার পরিবারকে কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হচ্ছে। আজ মঙ্গলবার তাদের আদালতে তোলার কথা রয়েছে।

গত শনিবার (১৪ মে) পি কে হালদার এবং তার পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ইডি। ওই দিনই কলকাতার এই আদালতে তুলে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিশেষ কোড সোমবার (১৬ মে) পর্যন্ত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সে হিসেবে ১৬ মে রিমান্ড শেষ হয় তাদের।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আজ পি কে হালদারসহ বাকিদের নিয়মিত শারীরিক পরীক্ষার পরে বিশেষ আদালতে তোলা হবে। ‌

ভারতের আর্থিক দুর্নীতিবিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টর (ইডি) পিকে হালদারের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ একাধিক ধারায় মামলা করেছে।

ইতোমধ্যে তিন দিনের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে সূত্র নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদে উদ্ধার হয়েছে তিন দেশের তিনটি পাসপোর্ট বেশ কয়েকটি মোবাইল ফোন এবং বহু মোবাইলের সিম কার্ড।

গোয়েন্দাদের তদন্তে সহযোগিতা করছেন পিকে হালদার। তবে সোমবারই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। একই সঙ্গে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন গণমাধ্যমের সামনে।

এদিকে পি কে হালদারকে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সাহায্য করেছিলেন কি না- সে বিষয়টি তদন্ত করে দেখতে ইতোমধ্যেই মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

গ্রেফতারকৃত পি কে হালদারের কাছ থেকে তথ্য পেয়েই এমন ৪০ জনের নামের তালিকা প্রস্তুত করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। সেই তালিকায় যেমন রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী। এ ছাড়া কয়েকজন জমির দালাল এবং ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

ইতোমধ্যে দুটি বেসরকারি ব্যাংকের সাথে কথা বলেছেন গোয়েন্দারা। ওই দুটি ব্যাংকের সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com