মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

টি-২০ নয়, প্রথমে টেস্ট সিরিজ খেলতে চায় পাকিস্তান!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৪০৮ বার

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার বসেছিলেন ক্রিকেটার ও বোর্ড পরিচালকদের সঙ্গে। সে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, তা বৃহস্পতিবারের মধ্যে জানা যাবে। আপাতত এটুকু জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগে টেস্ট সিরিজ খেলতে চেয়েছে। টি-টোয়েন্টি যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ, সেটা পরে খেললেও চলবে। কিন্তু টেস্ট সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে, কাজেই এটার গুরুত্ব বেশি। বিসিবি-পিসিবি উভয়পক্ষই চাইছে টেস্ট সিরিজটা আগে শেষ করতে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘আমরা আজ (বুধবার) খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। মুশফিক পুরোপুরি ‘না’ করে দিয়েছেন। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ছাড়া বেশিরভাগ কোচিং স্টাফ ‘না’ বলেছেন। আর হেড কোচ শুধু টি-টোয়েন্টি সিরিজে যেতে রাজি।’

এদিকে মুশফিকুর রহিমের সঙ্গে বৈঠক করেও তেমন কোনো ফায়দা হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। মুশফিক তার সেই আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন। বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলেও যাবেন না মুশফিক। বুধবার সন্ধ্যায় মিরপুরে বোর্ডের অফিসে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানান বিসিব সভাপতি।

তিনি আরো জানিয়েছেন, পাকিস্তান তাদের মাঠে দুই টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিলেও আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাই। পাকিস্তান সফরের ব্যাপারে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে পাকিস্তান সফরে বাংলাদশ দল গেলেও যাবেন না মুশফিক।

বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনসহ বিসিবির সিনিয়র পরিচালকরা। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চান বিসিবি সভাপতি। যে কারণে বুধবার খুলনা টাইগার্সের ম্যাচ শেষে দলটির অধিনায়ক মুশফিকুর রহিম আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে নেন বিসিবি সভাপতি।

এর আগে গত ডিসেম্বরের শেষদিকে মুশফিক ও রিয়াদের সঙ্গে পাকিস্তান সফর নিয়ে বৈঠক করছিলেন পাপন। সেই আলোচনায় মুশফিক জানিয়েছিলেন- তিনি পাকিস্তান সফরে যেতে চান না। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com