বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিয়ের উপহার খুলতেই বিস্ফোরণে উড়ে গেল বরের হাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৬৮ বার

বিয়েতে বর ও কনের পরিবারের আত্মীয়, কাছের কিংবা পরিচিতরা উপহারসহ শুভেচ্ছা জানিয়ে থাকেন। তবে সেই উপহারে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউই আশা করে না। কিন্তু বিয়ের পর দিনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতের গুজরাটের এক নতুন বর।

গত সোমবার (১৬ মে) বিয়ের অনুষ্ঠানের পর দিন উপহার খুলে দেখছিলেন বর। পাশেই ছিল তার স্বজনরা। কিন্তু এর মধ্যেই ঘটে বিপত্তি।

একটি উপহারের মোড়ক খুলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই হাতের কব্জি হারান বর। একই সাথে মাথা ও চোখেও বেশ আঘাত পেয়েছেন তিনি। তার পাশে বসে থাকা ভাতিজাও আহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের নবসারি জেলার মিন্ধাবরী গ্রামে।

ঘটনার পর জানা যায় যে রাজু পটেল নামের এক ব্যক্তি ওই উপহার পাঠিয়েছেন। তিনি নববধূর বড় বোনের সাবেক প্রেমিক ছিলেন। কিছু দিন আগেই তাদের বিচ্ছেদ হয়। সেই ক্ষোভ থেকেই হয়তো তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com