বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

রাশিয়ার সঙ্গে আপস করবে না ইউক্রেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৪৪ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, রাশিয়ার সঙ্গে তারা আপস করবেন না এবং কোনো ভূখণ্ডও ছেড়ে দেবেন না। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

ওলেক্সি আরেস্টোভিচ বলেন, এ সঙ্কটের সমঝোতার একমাত্র বিকল্প পথ হলো রাশিয়ার আত্মসমর্পণ, সেনা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা। এটি ইউক্রেন সরকারের নীতিগত অবস্থান।

আরেস্টোভিচ বলেন, তিনি বিশ্বাস করেন যে কিছু দেশ মিনস্ক চুক্তির পুনরাবৃত্তি চায়, যা ২০১৪ সাল থেকে ইউক্রেনের দোনবাস অঞ্চলে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হয়েছিল। তবে তিনি বলেন, যদিও কিছু দেশ আলোচনার চেষ্টা করবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ এবং হতাহত হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com