বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৯১ বার

রাশিয়ার মুদ্রা রুবল চার বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া ইউরোর বিপরীতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল।

রাশিয়ার মুদ্রা তহবিল নিয়ন্ত্রণে রুবলে বিদেশী কোম্পানিগুলোর গ্যাসের মূল্য পরিশোধ এবং বকেয়া কর্পোরেট ট্যাক্স পরিশোধের চাপ বৃদ্ধির কারণে রুশ মুদ্রা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

মস্কো এক্সচেঞ্জের তথ্য অনুসারে, আজ (শুক্রবার) গ্রীনিচ সময় অনুযায়ী ৮টা ১৩ মিনিটে প্রতি ডলারের বিপরীতে ৫৭ দশমিক ৬৭ রুবলে বিক্রি হয়েছে। ২০১৮ সালের মার্চ মাসের পরে এই প্রথম ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা এত বেশি শক্তিশালী হলো।

এছাড়া ইউরোর বিপরীতে রুবল শতকরা ৫ ভাগ শক্তি অর্জন করেছে। এর ফলে রাশিয়ার মুদ্রাবাজারে প্রতি ইউরো বিক্রি হচ্ছে ৬০ রুবলে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়া সত্বেও ডলার এবং ইউরো মুদ্রার বিপরীতে রুবল শক্তিশালী হয়েছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com