বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

একাধিক বিয়ে না করতে তালেবান কর্মকর্তাদের প্রতি সর্বোচ্চ নেতার পরামর্শ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৪২ বার

আফগান তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা একটি ফরমান জারি করে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের একাধিক বিয়ে না করার পরামর্শ দিয়েছেন।

আফগানিস্তানের তোলো নিউজ শুক্রবার জানায়, ইসলামি আমিরাতের সর্বোচ্চ নেতা মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা দুই, তিন বা চার বিয়ে এড়ানোর জন্য ইসলামি আমিরাতের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, তালেবান ক্ষমতায় আসার আগে গত বছরের জানুয়ারি মাসে জারি করা একই ধরনের এক ফরমানে তিনি নেতা ও কমান্ডারদের একাধিক স্ত্রী গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন যে এই প্রথার কারণে ‘আমাদের শত্রুরা সমালোচনা’ করার সুযোগ পায়।

ভয়েস অব আমেরিকা একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘অনেক অভিযোগের’ প্রেক্ষাপটে এই নির্দেশনা দেয়া হয়েছৈ।

সূত্রটি জানায়, আফগানিস্তানের অনেক অংশে বিয়ে-পণ হিসেবে দুই লাখ আফগানি (প্রায় ২৬ হাজার ডলার) দিতে হয়। তালেবান কর্মকর্তারা তাদের দ্বিতীয় বিয়ের জন্য এই অর্থ দাবি করেন।’

২০২১ সালের ডিসেম্বরে তালেবান-নেতৃত্বাধীন সরকার নারীদের অধিকারবিষয়ক এক ডিক্রি জারি করে। এতে বলা হয়, নারীদের ‘সম্পত্তি’ হিসেবে বিবেচনা করা উচিত হবে না, বিয়ের আগে তাদের সম্মতি অবশ্যই নিতে হবে।

মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের ইস্যু করা ওই ডিক্রিতে বলা হয়, ‘নারী কোনো সম্পত্তি নয়। বরঙ সে মহান ও স্বাধীন মানুষ; শান্তি… বা বৈরিতা অবসানের বিনিময়ে তাকে কারো কাছে দেয়া যাবে না।’
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com