বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

অস্ট্রেলিয়ায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৪১ বার

অস্ট্রেলিয়ায় শনিবার ফেডারেল নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন আরো তিন বছর মেয়াদে ক্ষমতায় থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বিরোধী লেবার নেতা অ্যান্থনি আলবানিজকে মোকাবেলা করছেন। আলবানিজ ২০১৯ সালে বিল শর্টনের পদত্যাগের পর থেকে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন।

মরিসন প্রচারণাকালে এক ভিডিওতে দাবি করেছেন, তার সরকার সফলভাবে কোভিড-১৯ মোকাবেলা করেছে।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা আলবানিজও ‘একটি ভালো ভবিষ্যতের পরিকল্পনা’ তুলে ধরে ভিডিও প্রকাশ করেছেন। তিনি লেবারকে ক্ষমতায় নিয়ে যাওয়ার এবং অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নির্বাচনে এক কোটি ৭০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। প্রতিনিধি পরিষদ কার নিয়ন্ত্রণে যাবে ভোটাররা তা নির্ধারণ করবে।

অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন বলছে, সাত লাখেরও বেশি ভোটার ইতোমধ্যে আগাম ভোট দিয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com