শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সমকামী পুরুষদের মধ্যেই ছড়াচ্ছে মাঙ্কিপক্স

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৬০ বার

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যেই নতুন করে দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। ব্রিটেন, পর্তুগাল, স্পেন ও বেলজিয়ামের মতো ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। যা নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ বেড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে যারা সমকামী ও উভকামী, তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সমকামীদের মধ্যেই এই সংক্রমণ ছড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখছে সংস্থাটি।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পক্ষ থেকে সমকামী ও উভকামীদের মাঙ্কিপক্সকে ঘিরে সতর্ক করা হয়েছে। দেশটিতে নতুন করে আরো চারজনের শরীরে এই সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে ব্রিটেনে মোট আক্রান্তের সংখ্যা সাতজন।

ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে যে চারজন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে তিনজন লন্ডনের ও একজন উত্তর-পূর্ব ইংল্যান্ডের। যারা সংক্রমিত হয়েছেন তারা সমকামী বা উভকামী। কিভাবে তারা মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান মেডিক্যাল উপদেষ্টা ডা: সুজান হপকিন্স জানিয়েছেন, যারা সমকামী ও উভকামী তাদের বিশেষ করে সতর্ক করা হয়েছে। কারো শরীরে যদি কোনো র‍্যাশ বা ক্ষত দেখা যায়, তাহলে যেন তারা সাথে সাথে চিকিৎসকের কাছে যান।

তিনি আরো বলেন, এটা খুবই বিরল ব্যাপার। এই সংক্রমণের উৎস কোথায়, তা নির্ধারণ করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, সমকামীদের মধ্যেই এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, সমকামী ও উভকামী পুরুষদের যৌনচক্র থেকেই তাদের দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। শুধু ব্রিটেন নয়, স্পেন ও পর্তুগালে যথাক্রমে ৭ ও ৯ জন পুরুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে, যাদের অধিকাংশই সমকামী কিংবা উভকামী পুরুষ বলে জানা গেছে। তাই সমকামী পুরুষদের আপাতত অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র : এইসময়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com