সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

বড় ব্যবধানে জিতে শেষ চারে খুলনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৩৮৬ বার

বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে খুলনা টাইগার্স। আর এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফেলেছে মুশফিকুর রহিমের খুলনা।

১৪ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার দুই নম্বরে।

অপরদিকে, কুমিল্লা ওয়ারিয়র্সের জন্য ছিল বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে বাঁচা হলো না তাদের।

শুক্রবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের ১৬৮ রানের রেকর্ড জুটির বিনিময়ে খুলনার মোট সংগ্রহ দাঁড়ায় ২১৮। হারায় মাত্র ২টি উইকেট।

জবাবে ২১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৬ রানেই শেষ হয়ে যায় কুমিল্লার ইনিংস। নির্ধারিত ২০ ওভার খেলেই ৯ উইকেটের বিনিময়ে তারা এ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com