বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আবার প্রেমে পড়েছেন পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৮৮ বার

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় কাজ করতে গিয়েই শরিফুল রাজ ও পরীমনির পরিচয়। এরপর মাত্র সাত দিনের প্রেমেই বিয়ে করেন দুজন। রাজ-পরীর ভাষ্য, গতবছর ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। বিষয়টি ওই সময় গোপন রাখলেও চলতি বছরের জানুয়ারিতে ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবরের সঙ্গে বিয়ের বিষয়টি জানান ‘বিশ্বসুন্দরী’খ্যাত তারকা পরী।

হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা আবার প্রেমে পড়েছেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানান। গতকাল শুক্রবার রাতে পরী তার ফেসবুকে স্বামী শরিফুল রাজের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!’ সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি।

ঘণ্টা কয়েকের ব্যবধানে পরীর এই পোস্টে লাইক পড়েছে ৬৫ হাজারেরও বেশি। আর শেয়ার হয়েছে ১২৭। তবে পরীর ফেসবুকে মন্তব্যের ঘর বন্ধ থাকায় কেউ কোনো মন্তব্য করতে পারেনি।

এদিকে, পরীর শেয়ার করা ছবিতে একটি কেকও দেখা যায়। আর কেকের ওপর লেখা আছে, ‘তুমি আমাকে আরও ভালো বানিয়েছো। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ’। ধারণা করা হচ্ছে, রাজ-পরী কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখানে নিজের মতো করে সময় কাটিয়েছিলেন তারা। ছবিগুলো হয়তো সেই সময়ই তোলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com