সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

১ জুন থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৮৩ বার

চলতি বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুন (বুধবার) থেকে শুরু হচ্ছে। যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে।

রবিবার (২৯ মে) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। তবে নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশনের জন্য ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। ‘সোনালী ই-সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

 

জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে দেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন। ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে কিংবা এ কারণে তাদের কোনো সমস্যা হলে এর দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com