বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

চাদের স্বর্ণ খনির শ্রমিকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৫৭ বার

চাদের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়ায়া ব্রাহিম সোমবার বলেছেন, উত্তর চাদে স্বর্ণ খনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

২৩ মে লিবিয়ার সীমান্তের কাছে কৌরি বৌগিদিতে ‘দুজনের মধ্যকার সাধারণ বিরোধের কারণে’ সহিংসতা শুরু হয় পরে যেটার অবনতি ঘটে বলে জানান তিনি। তিনি আরো বলেন, এ সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

চাদের রাজধানী এন’জামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মেইল) দূরে মধ্য সাহারার দুর্গম তিবেস্তি পার্বত্য এলাকায় সংঘর্ষগুলো হয়।

স্বর্ণ আবিষ্কারের ফলে ওই এলাকায় চাদ ও প্রতিবেশী দেশগুলো থেকে খনি শ্রমিকদের ভীড়ের শুরু এবং প্রায়শই সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

মন্ত্রী বলেন, মৌরিতানিয়া ও লিবিয়ার মানুষদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

তিনি ওই এলাকা থেকে ফোনে এএফপিকে বলেন, শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করার জন্য পাঠানো একটি বিশাল সামরিক বাহিনীর সাথে তিনি রয়েছেন।

তিনি জানান, এই অঞ্চলে সোনার খনির শ্রমিকদের মধ্যে সহিংসতার ঘটনা এই প্রথম নয়, এবং আমরা পরের নির্দেশ না দেয়া পর্যন্ত কৌরিতে সমস্ত সোনার খনির কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, এলাকার খনিগুলো অধিকাংশই অবৈধ।

বুধবার সংঘর্ষের ব্যাপারে প্রথম ঘোষণা দেয়া হয়। যোগাযোগমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা এক বিবৃতিতে বলেছিলেন, মানুষের প্রাণহানি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আর কোনো বিবরণ তিনি দেননি।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com