শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

কাতার বিশ্বকাপে শেষ দি মারিয়ার আর্জেন্টিনা ক্যারিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২২৫ বার

কাতার ২০২২ বিশ্বকাপই হবে আর্জেন্টিনার হয়ে আনহেল দি মারিয়ার শেষ। এই আসরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

বুধবার লন্ডনে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘ফিনালিস্সিমা’ ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালির। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন আলবিসেলেস্তা অ্যাটাকিং মিডফিল্ডার।

দি মারিয়া বলেন, ‘বিশ্বকাপ শেষেই আমার সময় শেষ। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য (আর্জেন্টিনার) অনেকেই তৈরি আছে, তাদের উন্নতি হচ্ছে এবং আস্তে আস্তে তারা দেখাচ্ছে, তারা এই পর্যায়ের জন্য প্রস্তুত। এত বছর খেলার পর এবং যা কিছু চেয়েছি, তা অর্জনের পর বিশ্বকাপ শেষেও খেলা চালিয়ে যাওয়া হবে স্বার্থপরের মতো ব্যাপার। কাতার বিশ্বকাপ শেষে নিশ্চিতভাবেই আমি সরে দাঁড়াব।’

নীল-সাদা জার্সিধারীদের হয়ে দি মারিয়া ১২১ ম্যাচ খেলে  ২৪টি গোল করেছেন। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ৩৪ বছর বয়সীর দুর্দান্ত গোলেই ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের খরা কাটিয়ে বড় কোনো ট্রফি জয় করে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com