শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

কাতার বিশ্বকাপই শেষ, আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ডি‌-মারিয়াকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৯৪ বার

কাতার বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডি-মারিয়া।

দেশের জার্সিতে বিশ্বকাপই শেষ অভিযান মারিয়ার। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লন্ডনে বুধবার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালির।

সেই ম্যাচের আগে ডি‌মারিয়া বলেছেন, বিশ্বকাপই আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য আর্জেন্টিনার অনেকেই তৈরি আছে। তরুণ ফুটবলারদের উন্নতি হচ্ছে। সর্বোচ্চ পর্যায়ের জন্য তারা প্রস্তুত। দেশের হয়ে খেলাটা সম্মানের। অনেক কিছু পেয়েছি। কিন্তু এবার থামব। কাতার বিশ্বকাপ শেষে নিশ্চিতভাবেই আমি সরে দাঁড়াব।

গত মার্চে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে ডি-মারিয়া বলেছিলেন, দেশের মাঠে আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ হতে পারে এটিই। আর সেটাই অবশেষে সত্যি হলো। আর্জেন্টিনার হয়ে ১২১ ম্যাচে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের গোল সংখ্যা ২৪।

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে তার দুর্দান্ত গোলেই ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের খরা কাটিয়ে বড় কোনো ট্রফি জেতে আর্জেন্টিনা। বেনফিকা, রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন। পিএসজি থেকেও বিদায় নিয়েছেন। দেশের হয়ে বিশ্বকাপের আর না খেললেও ক্লাব ফুটবলে তিনি থাকবেন বলে জানিয়েছেন ডি‌-মারিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com