সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

চিরকুট লিখে ছাদ থেকে লাফিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩০০ বার

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ১৬তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। জায়না হাবিব প্রাপ্তি (২২) নামের ওই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

মোহাম্মদপুর জোন পুলিশের সহকারী কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারী জানান, ছাদের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তারা জানতে পারেন প্রাপ্তি আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে বৃষ্টির সময় তাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে যান এবং দরজা বন্ধ করে দেন প্রাপ্তি।

মুজিব জানান, একপর্যায়ে তিনি একটি সুইসাইড নোট রেখে ছাদ থেকে লাফ দেন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্তের ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

সুইসাইড নোটে প্রাপ্তি লিখেছেন, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। Because every person is replaceable. আমরা কাদেরকে ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি। But nothing makes sence anymore. The pain helps increasing. Now tell me how much a person can take.
Prapti, June 1, 2022।’

নোয়াখালী সদরের হাবিবুল আজিজের দুই সন্তানের মধ্যে ছোট প্রাপ্তি।

জাপান গার্ডেন সিটির ভবন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মাগরিবের নামাজের আগে হঠাৎ করে বিকট শব্দ হয়। আমরা দৌড়ে এসে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পড়ে আছেন। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছেন। কারণ পুরো শরীর থেঁতলে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com