বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

রাশিয়ার ইউক্রেন আক্রমণের শততম দিন, বাড়ছে যুদ্ধের ভয়াবহতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৩০ বার

রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুক্রবার ১০০তম দিনে প্রবেশ করেছে। এ দিন দেশটির পূর্বাঞ্চলজুড়ে যুদ্ধের ভয়াবহতা বেড়ে যেতে দেখা যায়। ইউক্রেনের দনবাসে রুশ সেনারা তাদের অবস্থান জোরদার করছে। খবর এএফপি’র।

নিরানন্দ এই দিনে কিয়েভ জানায়, মস্কো বর্তমানে ইউক্রেন ভূখণ্ডের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া ও দনবাসের বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

রাজধানী নিরস্ত্র করার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের ওপর বেশি জোর দিয়েছে। এতে যুদ্ধের প্রচণ্ডতা আরো বেড়ে যেতে পারে বলে সতর্ক করে দেয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে আলোচনার পর ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের মিত্রদের ‘যুদ্ধ মোকাবেলায়’ কঠোর অবস্থানে যাওয়া প্রয়োজন।

স্টলটেনবার্গ বলেন, ‘আমাদেরকে এখন এ যুদ্ধের জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিতে হবে।’

এদিকে ন্যাটো রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না, এমন কথাও তারা পুনর্ব্যক্ত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং লাখ লাখ লোক বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়।

তিনি আরো বলেন, এ যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের প্রায় ১০০ সৈন্য প্রাণ হারাচ্ছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com