বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্লাটিনাম জুবিলি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না রানী এলিজাবেথ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৪৬ বার

শুক্রবার ব্রিটেনে রানী এলিজাবেথের প্লাটিনাম জুবিলির দ্বিতীয় দিন উদযাপিত হয়েছে। রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে উদযাপিত ধন্যবাদ জ্ঞাপনের একটি অনুষ্ঠানে হাঁটাচলায় অসুবিধার কারণে ৯৬ বছর বয়সী রানী নিজে উপস্থিত থাকতে পারেননি।

বৃহস্পতিবার ৪ দিনের এ অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনে একটি সামরিক কুচকাওয়াজ ও বিমান বাহিনীর রাজকীয় প্রদর্শনীর পরে বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে উৎফুল্ল রানী এলিজাবেথ জনতার উদ্দেশে হাত নাড়েন এবং পরে তার উইন্ডসর ক্যাসেলের বাড়িতে প্রিন্সিপাল প্ল্যাটিনাম জুবিলি বীকনের আলো সবার আগে প্রজ্জ্বলিত করেন।

সিংহাসন আরোহণের ৭০ বছর পূর্তিতে শ্রদ্ধা জানাতে লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে ন্যাশনাল সার্ভিস অফ থ্যাংকসগিভিং এর সাথে উদযাপন চলতে থাকে।

কিন্তু রানী ‘এপিসোডিক মোবিলিটির সমস্যা’র কারণে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ বাতিল করতে বাধ্য হয়েছেন। থ্যাংকসগিভিংয়ের অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শেষার্ধে তিনি উপস্থিত হন এবং পার্টির পরিবেশ কিছুটা উজ্জ্বল হয়ে ওঠে।

রানীর দৌহিত্র প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান দুই বছর আগে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকে ব্রিটেনে কোথাও প্রকাশ্যে উপস্থিত হননি। তারা রানীর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এই দম্পতি নিজেদের মতো করে আরো স্বাধীনভাবে জীবনযাপনের জন্য যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং এরপর থেকে বাকিংহাম প্যালেস এবং রাজপরিবার সম্পর্কে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com