মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রেস্তোরাঁর খাবারে মুগ্ধ জনি, ৪৯ লাখ টাকা বকশিস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২০৬ বার

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জয় পেয়ে তা সেলিব্রেশনের জন্য জনি ডেপ বেছে নিয়েছিলেন ভারতীয় এক রেস্তোরাঁকে। সেখানকার খাবারে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে খুশি হয়ে রেস্তোরাঁয় লাখ টাকা বকশিস দিয়েছেন হলিউডের এই অভিনেতা।

ইন্ডিয়াটুডে, ইন্ডিয়াটিভি নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রেস্তোরাঁর খাবার খেয়ে মুগ্ধ হয়ে কর্মীদের ৪৯ লাখ টাকা বকশিস দিয়েছেন হলিউডের এ জনপ্রিয় অভিনেতা।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ২০১৬ সালে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন ‘অ্যাকোয়াম্যান’ অ্যাম্বার হার্ড।  স্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করলেও ৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

এরপর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপের বিরুদ্ধে আবারও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন অ্যাম্বার হার্ড। এবারও তার অভিযোগ অভিযোগ অস্বীকার করেন জনি। সেইসঙ্গে মিথ্যা অভিযোগ আনায় প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি ভার্জিনিয়ার একটি আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন অ্যাম্বার হার্ড, তা ‘মিথ্যা ও অবমাননাকর’। এ কারণে অ্যাম্বারকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এই রায়ের পর বন্ধুদের নিয়ে বার্মিংহামের ভারতীয় এক রেস্তোরাঁয় চলে যান জনি ডেপ। সেখানে প্রচুর হই-হুল্লোড় করেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকা। সেরা ভারতীয় খাবারগুলো অর্ডার দেন তিনি। খোলা হয় ‘রোজ শ্যাম্পেনে’র বোতল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com