শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৩ বার

সফরের প্রথম টি-টোয়েন্টিতেই স্বাগতিক শ্রীলঙ্কাকে হারের স্বাদ দিল অস্ট্রেলিয়া। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ উইকেটে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল অজিরা।

এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান তুলতে পারে স্কোর বোর্ডে। দলের পক্ষে আসালাঙ্কা ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন, ৩৬ রান করেন কুশল মেন্ডিস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন কেন রিচার্ডসন।

১২৫ রানের টার্গেটে খেলতে নেমে অজিরা যে খুব ভালো খেলেছে তা বলা যায় না; ১৭ ওভার ৫ বলে যখন তারা জয়ের বন্দরে পৌঁছায়, তখন তাদের উইকেট নেই ৭টা। মাঝে একাধিকবার জয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ান শিবিরে। তবে উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েড রিচার্ডসনকে নিয়ে শেষ কাজটি করে আসেন। আর দল জয় পায় ৩ উইকেটের। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ৪টি উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৯ উইকেটে ১২৪ রান। ওভার : ২০। অস্ট্রেলিয়া : ৭ উইকেটে ১২৬ রান। ওভার : ১৭ ওভার ৫ বল। ম্যান অব দ্য ম্যাচ : ম্যাথু ওয়েড

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com