মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

মুঠোফোনে স্বল্পদৈর্ঘ্য অভিনয়ে মিমি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৮৪ বার

মুঠোফোন দিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চক্রাকার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। নির্মাণ করেছেন রনি ভৌমিক। সম্প্রতি এটি উন্মুক্ত হয়েছে অন্তর্জালে, যা বেশ প্রশংসা কুড়াচ্ছে। রনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং করেছেন ভিভো এক্স ৮০ ৫জি মুঠোফোনের মাধ্যমে। সেই সূত্রে ১২ জুন ছবিটি উন্মুক্ত হয়েছে ভিভো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডেলে। মফস্বলের মধ্যবিত্ত পরিবারের এক মা ও ছেলের মধ্যকার সম্পর্ক এবং আলঝেইমারে আক্রান্ত হওয়ার প্রেক্ষাপট নিয়ে আবর্তিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটির গল্প। ‘চক্রাকার’-এ আফসানা মিমি ছাড়াও অভিনয় করেছেন নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও আরিয়ান মোহাম্মদ দিহান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com