বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৮৩ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে এক শ’ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন কলে বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পরে এই প্যাকেজ ঘোষণা করেন।

বাইডেন বলেন, ১০০ কোটি ডলারের নতুন এই প্যাকেজের অধীনে আরো আর্টিলারি, উপকূলীয় এন্টি-শিপ প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারির জন্য গোলাবারুদ এবং ইউক্রেন ইতোমধ্যে ব্যবহার করছে এমন অত্যাধুনিক রকেট সিস্টেম সরবরাহ করা হবে।

এক বিবৃতিতে বলা হয়, ফোন কলে বাইডেন বলেছেন, ‘আমি আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি যে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকবে।’

বাইডেন অবশ্য ইউক্রেনের জন্য ২২ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সহায়তারও ঘোষণা দিয়েছেন।

এই মানবিক সহায়তার আওতায় খাবার, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করা হবে।

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণের সাহস, দৃঢ়তা ও সংকল্প বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।’

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com