শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ঈদকে সামনে রেখে ২৪ জুন বাসের আগাম টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৭১ বার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন সকাল থেকে যাত্রীরা বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

সোমবার দুপুরে রাজধানীর গাবতলীতে সংগঠনটির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্তটি জানিয়েছে।

জানা গেছে, সে অনুযায়ী ২৪ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্য টার্মিনালগুলো থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট বিক্রি করা হবে।

জানা গেছে, সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com