বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পি কে হালদার আরো ১৪ দিনের জেল হেফাজতে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৬৮ বার

ভারতে গ্রেফতার পি কে হালদারকে আবারো ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে তাকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল।

এর আগে গত ৭ জুন একই আদালত পি কে হালদারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আজ বেলা ১২টার দিকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীদের কোর্টে তোলা হয়। বেলা ১টার দিকে নগর দায়রা আদালতের সিবিআই-৩ এজলাসে আনা হয় তাদের। পরে আদালত রায়ে জানান, আরো ১৪ দিন জেল হাজতে থাকবেন পি কে হালদার। তবে এই ১৪ দিন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জেলে গিয়ে কোনো তদন্ত করতে পারবে না। আগামী ৫ জুলাই আবারো তাদের আদালতে তোলা হবে।

ইডি সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সাগরেদরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।

নির্দিষ্ট অভিযোগে গত ১৪ মে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করে ইডি। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথম তিন দিনের এবং পরে আরো ১০ দিনের রিমান্ড দেন আদালত।

ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড় শ’ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।

ইডি তাদের বিরুদ্ধে তদন্তে নেমে এ পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com