মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সেতু দিয়ে জাজিরা প্রান্তে গিয়ে ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৩৯ বার

মাওয়া প্রান্তে উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে জাজিরা প্রান্তে গিয়ে সেতুর ফলক ও মুর‌্যাল উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলক উন্মোচন করেন তিনি। ১২ টার কিছু আগে তিনি মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন করেন।

জাজিরা প্রান্তে পৌঁছার পর সেখানে মোনাজাত হয়। এরপর ‘পিতা ও কন্যা থিমের’ মুর‌্যাল-২’ ও সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরীসহ অতিথিরা।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী মাওয়ার সুধী সমাবেশে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com