বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মালয়েশিয়ায় নতুন করে ২ হাজার ৩ জন করোনায় আক্রান্ত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৪০ বার

মালয়েশিয়ায় রোববার মধ্যরাত পর্যন্ত নতুন করে দুই হাজার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৬ হাজার ৬৪৪ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানায়, করোনা সংক্রমণে আরো একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৬ জনে।

মন্ত্রণালয় বলছে, আরো এক হাজার ৮৬১ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯২ হাজার ৭৬৭ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছেন ২৮ হাজার ২৫১ জন। এদের মধ্যে ৩১ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।

মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৯ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। দুটি ডোজ পেয়েছেন ৮৩.৫ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুস্টার ডোজ নিয়েছেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com