বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বাংলাদেশী রাবাব ফাতিমা ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৪৪০ বার

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এক বার্তায় জাতিসংঘের বাংলাদেশ মিশন জানায়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে রাবাব ফাতিমা ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এর মাধ্যমে শিশু সংক্রান্ত ইস্যুসহ বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ এবার জাতিসংঘের কাজে আরও অবদান রাখতে সক্ষম হবে।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৯ সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার আগে রাবাব ফাতিমা জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফকে রাষ্ট্রদূত ফাতিমা আশ্বাস দেন, নতুন নির্বাহী বোর্ড শিশুদের উন্নতি করতে এবং তাদের অধিকারের জন্য লড়াই করতে কঠোর পরিশ্রম করবে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা এইচ ফোর নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিসেফ তার অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে উপকৃত হওয়ার প্রত্যাশা করছে। ইউএনবি।


নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com