বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

পূজার কারণে নির্বাচন অবশ্যই পেছানো উচিত : ইশরাক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৮১ বার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে সিটি নির্বাচন অবশ্যই পেছানোর উচিত।

আজ বুধবার দুপুরে ধানমন্ডি এলাকায় ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে নির্বাচন পেছানোর একটা দাবি আসছে- এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত জানতে চাইলে ইশরাক সাংবাদিকদের বলেন, তাদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। আমরা মুসলমান, আমাদের ঈদের দিন যদি ভোটগ্রহণ হতো তাহলে আমরাও চাইতাম ভোট পেছানো হোক। তাই আমি মনে করি অবশ্যই ভোট পেছানো উচিত।

তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে যত পদক্ষেপ নেয়া দরকার প্রথমেই তা নিবো।

অনিময় দেখার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারি প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। প্রচারণার ছয় দিনে তাদের সাথে দেখা করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আমি একবারও তাদের সাথে দেখা করিনি। তবে আমাদের নির্বাচনী ক্যাম্প থেকে তাদের কাছে প্রতিনিয়ত অভিযোগ যাচ্ছে। তাদের কাছ থেকে আমরা খুব একটা কিছু আশাও করি না। এখন পর্যন্ত আমি তাদেরকে মাঠেও দেখি নাই।

দুপুর সোয়া ১টার দিকে ধানমন্ডি অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে ইশরাকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com