বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্দুক সহিংসতার ‘মহামারি’র বিরুদ্ধে লড়াই চলবে : বাইডেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৭৪ বার

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুক হামলা ও হতাহতের ঘটনার পরই বন্দুক সহিংসতাকে মহামারি হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।

এদিকে, দেশে বন্দুক সহিংসতার ‘মহামারি’ শেষ করতে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরুর পরপরই সকাল সোয়া ১০টার দিকে প্রথম গুলির শব্দ পাওয়া যায়।

পুলিশ বলছে, ওই বন্দুকধারী ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালান। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী রবার্ট ই ক্রিমো নামের এক যুবককে আগেই চিহ্নিত করেছিল হাইল্যান্ড পার্ক পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। অল্প সময় ধাওয়া করার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হামলার এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ব্যথিত হয়েছেন। হামলা স্বাধীনতা দিবসে আমেরিকান সম্প্রদায়ের জন্য আবারও শোক নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে সম্প্রতি মার্কিন কংগ্রেস বন্দুক নিয়ন্ত্রণে একটি বিল পাস করে। পরে প্রেসিডেন্ট জো বাইডেন সেটিতে স্বাক্ষর করে বিলটিকে আইনে পরিণত করেন। গত প্রায় ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com