বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৪৬৮ বার

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পরীক্ষা শুরুর সাত দিন আগ থেকে শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে পরীক্ষা সংক্রান্ত এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি হবে তত্ত্বীয় পরীক্ষা। এ বছর তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে গতবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।

সে সময় বলা হয়, বিভিন্ন কোচিং সেন্টারকে কেন্দ্র করে প্রশ্নফাঁস ও জালিয়াতচক্র সক্রিয়। এ কারণেই পরীক্ষার মাসে এসব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com