বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১১

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৩৬ বার

পাকিস্তানে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই যাত্রী আহত হয়েছেন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বারের কাছে অবস্থিত লালকো উপত্যকায় বাসটি গভীর খাদে পড়ে যায়।

হতাহতদের উদ্ধারকাজে নিয়োজিত বাহিনী বলছে, মারা যাওয়া ১১ জনই সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন তারা।

ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com