বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমল

নিউইয়র্কে একদিনেই পুলিশের গুলিতে নিহত ২

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২০২ বার

নিউইয়র্ক সিটিতে একদিনে দুই পৃথক ঘটনায় পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। ৯ জুলাই শনিবার বিকেল সাড়ে ৬ টার দিকে সেন্ট আলবানসের ১১৬ স্টিট এলাকায়।
পুলিশ জানায়, ৯১১ নাম্বারের একজন কল করে নিজের পরিচয় দেয়। লোকটি গভর্নর ক্যাথি হকুলকে গালাগাল দিতে থাকে এবং প্রাণনাশের হুমকিমুলক কথাবার্তা বলতে থাকে। ফোনে লোকটি জানায়, তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হলে প্রথম পুলিশকে দেখা মাত্রই তিনি গুলি চালাবেন। দ্রুতই পুলিশ ফোন করা লোকটির বাড়ি ঘেরাও করে। ক্ষুব্ধ লোকটি বাড়ি থেকে বেরিয়ে আসলেও পুলিশের নির্দেশনা অনুযায়ী হাত উঁচু করেননি। উপরন্তু পুলিশের দিকে আগ্নেয়াস্ত্র তাঁক করে। সঙ্গে সঙ্গে অন্তত ছয়জন পুলিশ গুলি চালালে লোকটি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে ঘটনার বিবরণ দেয়া হলেও গুলিতে নিহত লোকটির পরিচয় প্রকাশ করা হয়নি।
একই দিনে আরেকটি ঘটনা ঘটে ব্রুকলিনের লাফায়েত অ্যাভিনিউ এলাকায়। ট্রাফিক ভায়োলেশনের জন্য পুলিশ একটি গাড়িকে থামায়। একপর্যায়ে গাড়িতে থাকা অন্য যাত্রীদের নেমে আসতে নির্দেশ দেয় পুলিশ। চালকের পাশের আসনে বসা যাত্রী দরজা খুলেই দৌড় শুরু করে। পুলিশ পেছনে ধাওয়া করে কয়েক ব্লক। রকওয়েল প্লেসের কাছাকাছি গিয়ে দৌড় দেয়া লোকটি ঘুরে দাঁড়িয়ে পুলিশের দিকে অগ্নেয়াস্ত্র তাঁক করে। তখন পুলিশও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় লোকটি। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। এই ব্যক্তিরও নাম প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com