বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ভারতে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে ২০ হাজারের বেশি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৩৪ বার

ভারতে নতুন করে করোনার ভয়াবহতা বাড়ছে। কয়েক মাস পর আবারো দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ২০ হাজারের গণ্ডি। একইসাথে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর হার। বিশেষজ্ঞদের মতে, আতঙ্কের পরিবেশে মানুষ যদি সচেতন না হয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৩৯ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৪৩ জন। যা বুধবারের চেয়ে তিন হাজার ৬১৯ জন বেশি। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলোর মধ্যে রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ।

উদ্বেগ বাড়িয়ে ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৩৮ জন। এ সংখ্যাটা আগের দিনের চেয়ে কম। ওই দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছে ১৬ হাজার ৪৮২ জন।

সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com