বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে জরুরি অবস্থা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৮৬ বার

যুক্তরাজ্যজুড়ে বইছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য ‘তাপপ্রবাহের চরম সতর্কতা’ জারি করা হয়েছে বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার জনজীবনের ঝুঁকি এড়াতে ব্রিটিশ আবহাওয়া অফিস এ সিদ্ধান্ত নিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, জীবনের ঝুঁকি এড়াতে দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হবে। এমন পরিস্থিতিতে রেল চলাচলে গতি কমানো, স্কুলের সময়সীমা কমিয়ে আনা ও হাসপাতালগুলোতে বেশ কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো তাপপ্রবাহের চতুর্থ ধাপে সতর্কতা জারি করেছে। গরমে মানুষ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নেতারা সতর্ক করে বলেন, অ্যাম্বুলেন্সের আরও বেশি চাহিদা থাকবে এবং আবহাওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। একটি চিঠিতে তারা বলেছে যে অ্যাম্বুলেন্সগুলো রোগীদের তোলার আগে ৩০ মিনিটের বেশি জরুরি বিভাগের বাইরে অপেক্ষা করা উচিত নয়।

আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেছেন,‘ এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি’, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর ৫০ ভাগ শঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com