বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে গাড়ির সংঘর্ষে নিহত ৬

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৯৮ বার

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে শুক্রবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে ধূলিঝড়ের কারণে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। এ ঘটনায় ২১টি যানবাহন বিধ্বস্ত হয়।

মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন বলেন, আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।

আহতের সংখ্যা তাত্ক্ষণিকভাবে গণনা করতে না পারলেও সাহায্যের জন্য বিলিংস থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান করতে হয়েছে বলে জানান নেলসন।

অঞ্চলটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টুইটারে বলেছেন, ‘আমি হার্ডিনের কাছে এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্থ ও তাদের প্রিয়জনদের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com