বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবে ২১ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৩৯ বার

পাকিস্তানের পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। সোমবার শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাদিকাবাদ জেলায় এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা গেলেও শিশুসহ ৩০ জনের যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

এক বিবৃতিতে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। নদী ও হ্রদে পণ্য ও মানুষ পরিবহনের জন্য কাঠের নৌকা ব্যবহার করা হয় এ অঞ্চলে। এসব নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে না।
সূত্র : আলজাজিরা ও ডন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com