বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

লোডশেডিংকে ধন্যবাদ দিলেন নিরব!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৫৫ বার

বিদ্যুৎ ঘাটতি কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের আজ দ্বিতীয় দিন। এর আগে গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে প্রতিদিন সূচি ধরে অন্তত এক ঘণ্টা করে লোডশেডিং শুরু হয়েছে।

এদিকে, লোডশেডিংয়ের কারণে বিভিন্ন এলাকার মানুষজন অতিষ্ট। কিন্তু সেখানে এর উল্টো সুরে কথা বললেন চিত্রনায়ক নিরব। তিনি লোডশেডিংকে ধন্যবাদ দিলেন! কিন্তু কেন?

উত্তরে নিরব বলেন, ‘আমি যেখানে থাকি সেখানেও গতকাল থেকে লোডশেডিং শুরু হয়েছে। রাতে বাসায় ফিরে দেখি বিদ্যুৎ নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে; লোডশেডিং কথা দিয়ে কথা রেখেছে! ১ ঘণ্টার কাছাকাছি সময়ের মধ্যেই বিদ্যুৎ চলে এসেছে। আর এ কারণে মজা করেই ফেসবুকে কথাগুলো লিখেছি।’

উল্লেখ্য, একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিরব। সবশেষ তার অভিনীত ‘অমানুষ’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত মাসে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও অভিনয় করেছেন- কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com