শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে : ফখরুল

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৯২ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন ঠিক তখনই কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে।

তিনি বলেন, গত পবিত্র ঈদুল আজহায় দলের নেতাকর্মীরা পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় অবস্থান করার সময় সরকার দেশব্যাপী বীভৎস সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজকে হত্যার উদ্দেশে বুড়িরচর ইউনিয়নের বেড়িবাঁধের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে প্রায় ৫ ঘণ্টা নির্যাতন চালানো হয়েছে।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল আরও বলেন, ছাত্রদল নেতা শাহ নাওয়াজ গত ১৮ জুলাই নিজ গ্রামের বাড়ি নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজারের ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় স্থানীয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ, যুবলীগ নেতা আবদুর রহিম ও জীবনের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও তাকে তুলে নিয়ে নির্যাতন করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com