বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া নিয়ে উত্তর কোরিয়ার হুমকি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৩৮ বার

উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের ‘সামরিক সংঘাত’ বন্ধ না করলে তাদেরকে ‘অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জ’ এবং ‘অনভিপ্রেত পরিণতির’ সম্মুখীন হতে হবে। ওয়াশিংটন ও সিউল যখন যৌভভাবে কোরীয় উপদ্বীপে বর্ধিত সাবমেরিন মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন এ হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার নিরস্ত্রিকরণ ও শান্তি বিষয়ক ইন্সটিটিউটের উপ পরিচালক চো জিন বলেছেন, দক্ষিণ কোরিয়া-আমেরিকা যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

জিন বলেন, আমেরিকা ও তার মিত্ররা আমাদের সাথে সামরিক সংঘাতের পথ বেছে নিলে তারা অপ্রত্যাশিত নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হবে। তিনি আরো বলেন, আমেরিকা যখন আমাদেরকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখায় তখন ওয়াশিংটন যেন এ বিষয়টি মাথায় রাখে যে, আমরাও একই অস্ত্র দিয়ে জবাব দিতে পারি।

জিন আরো সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকা আমাদের বিরুদ্ধে তার ‘আত্মঘাতী সংঘাতের নীতি’ পরিহার না করলে তাকে অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হবে।

উত্তর কোরিয়া ও আমেরিকা নিয়মিত বিরতিতে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালের পর এই প্রথম দু’দেশের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া হতে যাচ্ছে। এসব মহড়াকে নিজের জন্য হুমকি বলে মনে করে উত্তর কোরিয়া। দেশটি প্রতিটি মহড়ার ব্যাপারে কঠোর প্রতিবাদ জানিয় এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com