রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

রাবির ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে ১ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯৯ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ জুলাই পর্যন্ত।

তিনদিনের ভর্তি পরীক্ষার প্রথম দিনে সোমবার সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এ (মানবিক) ইউনিট ও বুধবার বি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

এর মধ্যে এ ইউনিটে আছে কলা, আইন, সামাজিকবিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

বিশেষ কোটাসহ মোট আসনসংখ্যা ৪ হাজার ৬৪১টি। এ আসনের বিপরীতে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, বি ইউনিটে ৩৮ হাজার ৬২১টি ও সি ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন।

এক ঘণ্টার এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না। পরীক্ষার হলে মোবাইলফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষের প্রবেশদ্বার খুলে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com