শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

নজরকাড়া পারফর্মেন্সে টুর্নামেন্ট সেরা রাসেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৩৭১ বার

টুর্নামেন্টের শুরুতেই রাজশাহী রয়্যালসের টিম ম্যানেজমেন্ট ক্যারবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেন। বঙ্গবন্ধু বিপিএলে দলকে চ্যাম্পিয়ন করে তার ওপর ভরসা করার প্রতিদান দেন এই অলরাউন্ডার। ব্যাটিং-বোলিংয়ে সমান পারদর্শিতা দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।

খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস। এই ম্যাচেও ব্যাটে-বলে দুর্দান্ত করেন রাসেল। ব্যাট হাতে অপরাজিত ২৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে একাই হারিয়ে রাজশাহীকে ফাইনালে তুলেছেন রাসেলই।

পুরো টুর্নামেন্টে রাসেল ১৩ ম্যাচ খেলে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেন। সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান। বল হাতে ১৩ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। সর্বোচ্চ ৩৭ রান দিয়ে নেন চার উইকেট।

আন্দ্রে রাসেল একমাত্র বিদেশি খেলোয়াড় যিনি বিপিএলে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com