বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আবারও মা হচ্ছেন রানি মুখার্জি?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৮৩ বার

বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে চলছে গুঞ্জন। তিনি নাকি আবারও মা হতে যাচ্ছেন, এ নিয়ে সরগরম বলিউডপাড়া। সম্প্রতি পেট আড়াল করার চেষ্টায় এ গুঞ্জনের ডালপালা মেলে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রানি তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘শামশেরা’র জন্য সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিতে যান। সেখানে তোলা রানি মুখোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তা দেখেই অনেকের ধারণা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের একটি চুরিদার পরেছিলেন রানি মুখার্জি। গোলাপি ওড়নার সাহায্যে হাত দিয়ে স্ফীত পেট আড়াল করে রেখেছিলেন তিনি। আর তা দেখেই অনেকের ধারণা এটি রানির বেবি বাম্প। অর্থাৎ রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার ঘরে দ্বিতীয় সন্তান আসছে।

রানি মুখার্জির পেট লুকানোর এ দৃশ্য নিয়েই শুরু হয়েছে আবারও মা হওয়ার গুঞ্জন। ছবি: ভিডিও থেকে নেওয়া

 

২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জী। ২০১৫ সালে তাদের ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। আদিরা নামের আদিত্য-রানির মেয়ের বয়স ৬ বছর।

সপ্তাহখানেক আগে ঠিক এমনই খবর রটেছিল কারিনা কাপুরের নামে। যেখানে লন্ডনে এক ভক্তের সঙ্গে ছবি তোলেন কারিনা আর সাইফ আলি খান। কারিনাকে দেখা গিয়েছিল হাতে থাকা গ্লাস দিয়ে পেট আড়াল করতে। তারপর অবশ্য ইনস্টায় স্টোরি শেয়ার করে কারিনা লিখেছিলেন, তৃতীয় সন্তানের মা হচ্ছেন না তিনি। এটা পুরোটাই ওয়াইন আর পাস্তার কারণে হয়েছে।

আবার একই গুঞ্জন শুরু হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েও। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। এরপর গুঞ্জন শুরু হয়, আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com